ত্রিপুরায় আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে রাজ্য বিজেপির বৈঠক
আগরতলা, ৬ আগস্ট, ২০২৬ঃ
আসন্ন এডিসি ভিলেজ কমিটি, পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি, রাজনৈতিক কর্মসূচি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সংগঠন সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক ও সাংসদ সম্বিত পাত্র, ত্রিপুরা প্রভারী রাজদীপ রায়, মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি, পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানো, বুথস্তরের কর্মসূচি জোরদার করা এবং নির্বাচনী কৌশল চূড়ান্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে এই প্রথম ত্রিপুরা রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










