নবম দ্বাদশের অর্ধবার্ষিক পরীক্ষার ভুয়ো রুটিন, সতর্ক করল শিক্ষা দপ্তর
আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ
সামাজিক মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার ভুয়ো সময়সূচি ছড়িয়ে পড়ায় সতর্ক করল ত্রিপুরার বিদ্যালয় শিক্ষা দপ্তর। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা হবে বলে রুটিনটি সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে দপ্তর।
বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম থেকে দ্বাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা আগামী ২৯ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত ১৬ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি ঘোষণা করা হয়।
ভুয়ো রুটিনে বিভ্রান্ত না হওয়ার জন্য ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের আবেদন জানিয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। সরকারি বিজ্ঞপ্তি যাচাই না করে কোনও পরীক্ষার সময়সূচি সামাজিক মাধ্যমে শেয়ার বা প্রচার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত সঠিক তথ্যের জন্য বিদ্যালয় শিক্ষা অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট https://schooleducation.tripura.gov.in/ অনুসরণ করতে বলা হয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থে ভুয়ো তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দপ্তর।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










