আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী
আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ
শহর ও প্রান্তিক এলাকার মানুষের কাছে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। বিশেষ করে শিশু, প্রবীণ ও আর্থিকভাবে দুর্বল মানুষের চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। মঙ্গলবার আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, ড. বি. আর. আম্বেদকর নার্সিং স্কুল ও এএনএম ট্রেনিং ইনস্টিটিউটের নবনির্মিত ত্রিতল ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন করেন তিনি।
এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বহির্বিভাগের পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি ডেন্টাল, চক্ষু, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসার পরিকাঠামো উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি। বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে এমবিবিএস পাঠ্যক্রমে আসন সংখ্যা বেড়ে ৫৫০ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় গত কয়েক বছরে ৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি রোগীর স্ক্রিনিং করা হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমেও রোগীরা উপকৃত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। জিবি হাসপাতালে রোগীদের পরিজনদের জন্য বিনামূল্যে খাবার ও রাত্রিকালীন থাকার ব্যবস্থার কথাও জানান মুখ্যমন্ত্রী।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










