আগরতলা টি অকশন সেন্টারের উদ্বোধন ২৯ অক্টোবর
আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ
রাজ্যের চা শিল্পের বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করতে আগামী ২৯ অক্টোবর উদ্বোধন হতে চলেছে আগরতলা টি অকশন সেন্টার। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ জানান, এদিন আগরতলা পন্ডিত নেহেরু কমপ্লেক্সে কেন্দ্রটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ জানান, রাজ্যে বছরে প্রায় এক কোটি কিলোগ্রাম চা উৎপাদিত হয়। এর প্রায় সাত শতাংশ চা নিলামের জন্য রাজ্যের বাইরে পাঠাতে হয়। এতদিন চা উৎপাদকদের মূলত গুয়াহাটি ও কলকাতার নিলাম কেন্দ্রের উপর নির্ভর করতে হতো। এতে পরিবহণ ও গুদামজাতকরণের খরচ বাড়ত। আগরতলায় নিলাম কেন্দ্র চালু হলে স্থানীয়ভাবে চা বিক্রির সুযোগ বাড়বে। পাশাপাশি ক্রেতা ও উৎপাদকদের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ এবং নিলামে প্রতিযোগিতা বাড়ার ফলে চায়ের উপযুক্ত দাম পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এই কেন্দ্র চালু হলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ২,৮০০ ক্ষুদ্র চা চাষি।
রাজ্যের চায়ের নিজস্ব ব্র্যান্ড ও পরিচিতি বাড়ানোর ক্ষেত্রেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বর্তমানে দেশের চারটি রাজ্যে সাতটি চা নিলাম কেন্দ্র চালু রয়েছে। আগরতলা টি অকশন সেন্টার চালু হলে দেশে নিলাম কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াবে আট।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










