আগরতলা, ২৯ অক্টোবর, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরা জেলায় ফের ডেঙ্গুর থাবা। আক্রান্ত হয়ে এক প্রাক্তন প্রধানের মৃত্যুর ঘটনায় জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। মৃতের নাম আশুতোষ দেবনাথ, পেশায় কৃষক ও পশ্চিম হাফলং গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর আশুতোষ দেবনাথ প্রবল জ্বরে আক্রান্ত হন। তাঁকে বুংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক অর্ণব দাসের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ওষুধ দেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষায় রিপোর্টে ডেঙ্গুর জীবাণু এনএস১ পজিটিভ ধরা পড়ে।
এরপর বাড়িতে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে। মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ফের তাঁকে বুংনাং স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর পরামর্শ দেন। পরিবার আশুতোষবাবুকে অ্যাম্বুলেন্সে করে শিলচর নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক চন্দ্র হালদার জানান, এটি উত্তর জেলায় দ্বিতীয় ডেঙ্গুজনিত মৃত্যু। এর আগে ধর্মনগর থেকে আগরতলায় স্থানান্তরিত এক রোগীর মৃত্যু হয়েছিল। তিনি বলেন, পার্শ্ববর্তী বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ায় সীমান্তবর্তী এলাকাগুলিতেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে। জেলা স্বাস্থ্য দপ্তর ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ধর্মনগর ও আশপাশের এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাটে জমে থাকা জল ও আবর্জনার স্তূপের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…