আগরতলা, ২৪:জানুয়ারি ২০২৬ঃ
“গ্রামীণ ভারতকে শক্তিশালী না করে বিকশিত ভারত গঠন সম্ভব নয়। ভিবি জি রাম জি বিলের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানকে মজুরিভিত্তিক নয়, দক্ষতা, জীবিকা ও উৎপাদনের সঙ্গে যুক্ত করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা হবে। শনিবার ত্রিপুরা বিজেপি প্রদেশ কার্যালয়ে ভিবি জি রাম জি বিল ২০২৫ নিয়ে এক গুরুত্বপূর্ণ রাজ্যস্তরের কার্যশালায় একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, গ্রামীণ যুবসমাজ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী আত্মনির্ভরতার পথে এগিয়ে যাবে।”
কার্যশালায় বিশেষ বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান, “ভিবি জি রাম জি প্রকল্প গ্রামকে শ্রমের উৎস থেকে উৎপাদন ও উদ্যোগের কেন্দ্রে পরিণত করবে। কৃষি, পশুপালন, মৎস্য, স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র শিল্প—সব ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।”
কার্যশালার শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এবং অন্যান্য নেতৃবৃন্দ সুসংগঠিত সচেতনতা অভিযান পরিচালনার রূপরেখা তুলে ধরেন। তারা বলেন, “বুথ স্তর থেকে পঞ্চায়েত, মণ্ডল ও জেলা স্তর পর্যন্ত ধাপে ধাপে প্রচারণা চালিয়ে গ্রামীণ মানুষকে শুধুমাত্র উপকারভোগী নয়, উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।