আমতলী, ২৩ জুন, ২০২৬ঃ
আগরতলা আমতলী থানা দিন কাঁঠালতলী এলাকায় সোমবার রাতে এলাকার বিজেপি কর্মী সমীর দাস খুন হন। ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিও বিজেপি কর্মী তাদের গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সমীর দাস স্কুটারে করে বাড়ি ফেরার পথে স্থানীয় শনি মন্দির এলাকায় একই এলাকার বাসিন্দা মিঠুন সূত্রধর ও স্বপন সূত্রধর নামে দুই ভাই তার রাস্তা আটকে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর হামলায় ঘটনাস্থলে তার মৃত্যু হল পথ অভিযুক্তরা পালিয়ে যায়। পরের স্থানীয়রা ঘটনাস্থলে স্কুটারের পাশে সমীর দাসের দেহ পড়ে থাকতে দেখে তার পরিবার ও পুলিশকে খবর দেয়। পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে নিহত সমীর দাস সহ অভিযুক্ত মিঠুন ও স্বপন সূত্রধর সকলেই এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। পাশাপাশি এরা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে জমি কেনা বেচার ব্যবসা জড়িত ছিলেন। ব্যবসার সংক্রান্ত লেনদেনের বিবাদের জেরে সমীর দাসকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
খবর পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফরেনসিক টিম ও ডগ স্কোয়াডকে নিয়ে তদন্ত শুরু করা হয়। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। অভিযুক্তদের বাড়ির সামনে থেকে রক্তমাখা দা ও ভুজালি উদ্ধার করা হয়েছে।
এদিকে শুরু থেকে ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দেয়। ঘটনার পর পুলিশের তরফে অভিযুক্তদের গ্রেফতার না করে তাদের পালিয়ে যেতে সাহায্য করছিলে বলে অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করে উল্টো বিক্ষুব্ধ এলাকাবাসীদের ওপর চড়াও হন। পরে স্থানীয়দের চাপে অভিযুক্ত মিঠুন ও স্বপন সূত্রধরকে গ্রেফতার করে।