আগরতলা, ২৩ জুন, ২০২৬ঃ
রাজ্যে দুগ্ধ শিল্পের উন্নয়ন, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার।
‘হোয়াইট রেভলিউশন ২.০’ বাস্তবায়নের উদ্দেশ্যে ত্রিপুরা সরকার, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষর হল মঙ্গলবার ।
এদিন সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, এনডিডিবির পক্ষে উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক প্রধান সব্যসাচী রায় এবং গোমতী কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের পক্ষে চেয়ারম্যান রতন ঘোষ এই মৌ চুক্তি স্বাক্ষর করেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হল ‘শ্বেত বিপ্লব ২.০’-এর জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে একটি সমন্বিত সমবায়ভিত্তিক দুগ্ধ উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা। এর মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধি, দুগ্ধ প্রক্রিয়াকরণ পরিকাঠামোর উন্নয়ন, সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করা এবং গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। গুজরাটের দুগ্ধ শিল্পের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ত্রিপুরাও আগামী দিনে দুগ্ধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে দেশের মানচিত্রে বিশেষ স্থান অর্জন করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…