আগরতলা, ১৯ জুলাই ২০২৬ঃ
রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে আগরতলা ধর্মনগর রুটে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন এই বিশেষ ট্রেন চলাচল করবে।
ট্রেন নং ০৫৬৪০ প্রতিদিন সকাল ৫টা ১০ মিনিটে আগরতলা থেকে ছেড়ে সকাল ৮টা ৪৫ মিনিটে ধর্মনগরে পৌঁছাবে। অপরদিকে ট্রেন নং ০৫৬৩৯ প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে ধর্মনগর থেকে যাত্রা শুরু করে দুপুর ১টা ২০ মিনিটে আগরতলায় পৌঁছাবে।
বিশেষ ট্রেনটি যাতায়াতের পথে যোগেন্দ্রনগর, জিরানিয়া, তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামী, আমবাসা, জওহরনগর, এসকে পাড়া, মনু, নালকাটা, কুমারঘাট, পেঁচারথল এবং পানিসাগর স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করবে।
খার্চি উৎসবকে কেন্দ্র করে এই বিশেষ ট্রেন পরিষেবা চালুর ফলে উৎসবপ্রেমী, ভক্ত এবং সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। এদিকে, বিশেষ ট্রেন চালুর ঘোষণাকে স্বাগত জানিয়ে এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় রেল মন্ত্রকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।