আগরতলা, ১৮ মে, ২০২৬ঃ
মহিলাদের স্বশক্তিকরণ ও আত্মনির্ভরতার ফলে ত্রিপুরার সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হচ্ছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আগরতলায় আয়োজিত ‘সমৃদ্ধি ২.০’ কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, ‘সমৃদ্ধি ১.০’-এর সাফল্যের ধারাবাহিকতায় ‘সমৃদ্ধি ২.০’ চালু করা হয়েছে। এই অভিযানে মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও ব্যক্তিগত উদ্যোগের জন্য মোট ১৫০ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তা অতিক্রম করে স্বনির্ভর দলগুলিকে ২৬৯ কোটিরও বেশি এবং ব্যক্তিগত উদ্যোগে ২০ কোটি ৫৮ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে যেখানে রাজ্যে মাত্র ৫ হাজার মহিলা স্বসহায়ক দল ছিল, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৫৫ হাজারেরও বেশি হয়েছে। প্রায় ৫ লক্ষ গ্রামীণ মহিলা এই দলগুলির সঙ্গে যুক্ত হয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছেন। মহিলা স্বসহায়ক দলগুলিকে এখন পর্যন্ত ২ হাজার ৩৮৯ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফান্ডের মাধ্যমে ৮৩৭ কোটি টাকার সহায়তাও প্রদান করেছে সরকার।
মুখ্যমন্ত্রী জানান, ব্যাঙ্কসখী, বীমাসখী, প্রাণীসখী ও কৃষিসখীদের মাধ্যমে গ্রামীণ জীবিকার ভিত আরও শক্তিশালী হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন ব্লকে ১৩ হাজারেরও বেশি ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হবে।
অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ‘লাখপতি দিদি’-রা তাঁদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। এদিন মুখ্যমন্ত্রী ২৪.৩৭ কোটি টাকার বিভিন্ন গ্রামীণ জীবিকাভিত্তিক প্রকল্পের উদ্বোধন করেন এবং টিআরএলএম এর একটি নিউজলেটারের আবরণ উন্মোচন করেন। এছাড়া গ্রামীণ জীবিকা মিশনের উৎকৃষ্ট কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ব্যাঙ্ক সখী, শ্রেষ্ঠ ব্যাঙ্ক, শ্রেষ্ঠ ব্লক ও শ্রেষ্ঠ জেলার প্রতিনিধিদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…