আগরতলা, ১৬ ডিসেম্বর ২০২৫ঃ
ত্রিপুরায় সরকারের অন্যতম শরির দল তিপ্রামথার ৮ জন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় তিপ্রামথা দলের কয়েকজন কর্মী তার নির্মীয়মাণ বাড়ির সামনে বিক্ষোভ দেখায়, বিক্ষোভকারীরা নির্মাণস্থলে ঢুকে শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করিয়ে দেন।
ঘটনার পর সোমবার রাত আনুমানিক সাড়ে ন’টা নাগাদ মুঙ্গিয়াকামি থানায় অভিযুক্ত দিলীপ কুমার মুন্ডা, আকাশ দেববর্মা, অনুপিশ দেববর্মা, খগেন দেববর্মা, শুমির দেববর্মা, প্রকাশ দেববর্মা, শুভজয় দেববর্মা এবং অমৃত দেববর্মাআচ্ছা আচ্ছা ঠিক আছে র নানে লিখিত অভিযোগ দায়ের করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা নিজে। তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক স্বপন রিয়াং, খোয়াই জেলা জনজাতি মোর্চার সভাপতি বিশ্বজিৎ রূপিণী, কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।