আগরতলা, ১২ মার্চ, ২০২৬ঃ
রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ত্রিপুরা সরকার ‘ত্রিপুরা নারী উদ্যোক্তা নীতি ২০২৫–২০৩০’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক রাজ্যস্তরীয় অনুষ্ঠানে এই নীতির উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা।
এই নীতির মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক ও উন্নয়নমুখী পরিবেশ তৈরি করা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের আধুনিক প্রযুক্তি, বাজার সংযোগ ও প্রাতিষ্ঠানিক সহায়তার আওতায় আনা। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার একাধিক আর্থিক সুবিধাও ঘোষণা করেছে। এর মধ্যে টিআইপিআইএস এর অধীনে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি, ‘স্বাবলম্বন’ প্রকল্পের অধীনে ৩৫ শতাংশ পর্যন্ত প্রজেক্ট কস্ট সাবসিডি এবং ওয়ার্কিং ক্যাপিটাল ঋণের সুদে বিশেষ ছাড় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ব্যবসার লাইসেন্স ও রেজিস্ট্রেশন ফি বাবদ ১ লক্ষ টাকা পর্যন্ত রিএম্বার্সমেন্ট, বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ, ডিজিটাল লিটারেসি, মেন্টরিং ও ই-কমার্সের মাধ্যমে পণ্য বিপণনে সহায়তাও দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী বলেন, এই নীতি রাজ্যের মহিলাদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুগান্তকারী ভূমিকা পালন করবে এবং গ্রামীণ ও শহরাঞ্চলের নারীদের ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি করবে। তিনি জানান, রাজ্যে বর্তমানে প্রায় ৫ লক্ষেরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন এবং ইতিমধ্যে ১ লক্ষ ৮ হাজারেরও বেশি ‘লাখপতি দিদি’ তৈরি হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…