আগরতলা, ১৬ ডিসেম্বর ২০২৫ঃ
ককবরকে রোমান লিপিতে লেখার দাবিতে যৌথভাবে আন্দোলনে নামতে চলেছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন ও তিপ্রা ইন্ডিজেনিয়াস স্টুডেন্টস ফেডারেশন। দুই সংগঠন আগামী ১৮ ডিসেম্বর সন্ধ্যায় রাজ্যজুড়ে মশাল মিছিলের ডাক দিয়েছে।
সম্প্রতি ককবরকের জন্য নিজস্ব নতুন লিপি তৈরির পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন তিপ্রামথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। তাঁর দাবি, ককবরকের লিপি বাছাইয়ের অধিকার একমাত্র আদিবাসীদেরই রয়েছে। নতুন লিপি আবিষ্কারের প্রস্তাব বা রোমান লিপিকে ‘বিদেশি’ বলে বিরোধিতা গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেন তিনি। এরপরই তাঁর আহ্বানে বিভিন্ন আদিবাসী সংগঠন আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করে।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সহ-সভাপতি জন দেববর্মা বলেন, উন্নয়ন বলতে কেবল পরিকাঠামোগত উন্নয়ন নয়। ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রেও আদিবাসীদের মতামত ও অধিকারকে সম্মান করতে হবে। বাইরে থেকে কোনও লিপি চাপিয়ে দেওয়া কোনওভাবেই উন্নয়ন হতে পারে না।
রোমান লিপির দাবির পাশাপাশি আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার প্রশ্নপত্র রোমান ও বাংলা, এই দুই লিপিতে আলাদা আলাদা ভাবে দেওয়ার দাবিও জানিয়েছে দুই সংগঠন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…