আগরতলা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
নারীদের সার্বিক সুরক্ষা আমাদের অন্যতম প্রধান প্রাথমিকতা। বিশেষ করে কর্মক্ষেত্রে সংযুক্ত নারী কর্মীদের কোনো প্রকারের যৌন হয়রানির বিরুদ্ধে সি-বক্স পোর্টাল এক সময়োপযোগী পদক্ষেপ। এই পোর্টালের মাধ্যমে সহজেই নারীরা এই সংক্রান্ত বিষয়ে তাঁদের অভিযোগ নথিভুক্ত করতে পারে। রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। আগরতলার বুধবার সি-বক্স পোর্টাল বিষয়ক একদিনের রাজ্যস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী
টিংকু রায় একথা বলেন। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগ এই পোর্টালের উপর এক দিবসীয় রাজ্য স্তরীয় প্রশিক্ষণ কর্মসূচিতে মন্ত্রী জানান, রাজ্যে কর্মরত মহিলাদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় ১০টি ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরী
করা হচ্ছে। নারীদের সশক্তিকরণ, মর্যাদা ও অধিকার রক্ষা এবং দক্ষতা উন্নয়নের জন্য কেন্দ্র ও
সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করার লক্ষ্যে
এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি শ্রম কোড এবং তাতে অন্তর্ভুক্ত মহিলাদের
অধিকার রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন সি-মার্ট’র মাধ্যমে
মহিলাগণ আত্মনির্ভরতার দিকে আরও এগিয়ে যাবেন। এই প্রশিক্ষণ কর্মসূচিতে আইন বিশেষজ্ঞ সুমিত গোয়েল এবং এনআইসি’র কারিগরি বিশেষজ্ঞ মুকেশ কুমার সিং আলোচনায় অংশ নেন। এই
কর্মশালায় বিভিন্ন দপ্তর থেকে প্রতিনিধিগণ অংশ নেন।